,

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় প্রেসক্লাবসহ ১৮ টি মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত প্রেসক্লাবসহ ১৮ টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ২১ জনকে।
পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় দুটি এবং সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮ জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংর্ঘষে  এতে ১২ জন নিহত হয়।
এদিকে, আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদশর্ক ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তিনি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করবেন জানা যায়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান মিয়া বলেন, এ পর্যন্ত থানায় প্রেসক্লাবসহ ১৫ টি মামলা রুজু করা হয়েছে।
আশুগঞ্জ থানার (ওসি) মো: জাবেদ মাহমুদ বলেন, এ পর্যন্ত ২ টি মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, থানায় ১ টি মামলা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে  রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য