,

কোভিড-১৯ টিকা নিলেন ইতালির প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। টিকা কার্যক্রমে গতি আনতে মঙ্গলবার (৩০ মার্চ) তিনি ও তার স্ত্রী মারিয়া সেরেনেলা ক্যাপেলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও তার স্ত্রী, যারা উভয়েই ৭৩ বছর বয়সী। তারা দুই জনই রোমের প্রধান রেলওয়ে স্টেশনে স্থাপিত একটি বৃহৎ টিকাদান কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন।

শরীরে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় সম্প্রতি ইতালিসহ বেশ কিছু ইউরোপীয় দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করেছিল। তবে অ্যাস্ট্রাজেনেকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ও যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা জানায়, এই টিকা নিরাপদ ও কার্যকর। এই টিকার প্রয়োগ বন্ধ না করে তা চালিয়ে যাওয়া উচিত। পরে বিভিন্ন দেশে ফের এই টিকার প্রয়োগ শুরু করে।
সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য