বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও একটি হার, সঙ্গে সিরিজও

news-image

স্পোর্টস ডেস্ক : ঘুরে ফিরে আবারও সেই হারের বৃত্তে বাংলাদেশ। আজ ডিএল মেথডে (বৃষ্টি আইনে) ২৮ রানের পরাজয়ের পর হারের সংখ্যাটা দাঁড়ালো ৩১ এ। খারাপ খবর এখানেই শেষ নয়, নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।

এদিন টসে হেরে প্রথমে ব্যট করে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের ব্যাটিংয়ের মাঝখানে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান।

রান তাড়ায় নেমে শুরুতে যথারীতি বিপদে পড়ে বাংলাদেশ। পুরো সফরে নিজেকে হারিয়ে ফেলা লিটন দাসকে (৬) গ্লেন ফিলিপসের তালুবন্দি করেন হামিশ বেনেট। দলীয় ১৩ রানে প্রথম উইকেটের পতনের পরেই উইকেটে এসে দূর্দান্ত ব্যাটিং শুরু করেন পারফর্ম্যান্সের জন্য সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেটারদের একজন সৌম্য সরকার। মাত্র ২৭ বলে অসাধারণ সব শট খেলে ব্যক্তিগত অর্ধশতক তুলে ৫১ রানে ফিরে যায় সৌম্য।

সৌম্যর বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি। বাংলাদেশের ব্যাটিংয়ের রূপও যেন বদলে যায়। দ্রুতই বিদায় হন ৩৫ বলে ৩৮ রান করা নাঈম। তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি।

এরপর শুরু হয় ব্যাটিং ধস। টপাটপ উইকেট পড়তে থাকে। অধিনায়ক মাহমুদউল্লাহ ১২ বলে ৪ চারে ২১ রান করে মিল্নের বলে বোল্ড হয়ে যান। একই ওভারে তরুণ আফিফ হোসেনও (২) মিল্নের শিকার। সাউদির দ্বিতীয় শিকার মোহাম্মদ মিঠুন উইকেটের পেছনে কনওয়ের তালুবন্দি হওয়ার আগে করেন ১ রান। বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়।

১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রানেই প্যাকেট হয় মাহমুদউল্লাহরা। ১২* রানে অপরাজিত থাকেন মিরাজ। ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, হাশিম বেনেট আর অ্যাডাম মিল্নে। ১টি নিয়েছেন গ্লেন ফিলিপস।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু