,

দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি কামনায় বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত

news-image

নিউজ ডেস্ক : মুসলিম ধর্মাবলম্বীদের মতে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। এ বিশেষ দিনটিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ এশা দোয়া ও মোনাজাত পরিচালিত হয়েছে। মোনাজাতে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আজ সোমবার (২৯ মার্চ) রাতে এশার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

পবিত্র শবে বরাত উপলক্ষে বিকেল থেকে বিভিন্ন এলাকার মুসল্লিরা আসতে শুরু করেন মসজিদে। মাওলানা মিজানুর রহমান মুসলিম উম্মার মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন।

মোনাজাত শেষে অনেক মুসল্লিদের তাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করতে দেখা গেছে। তবে রাত্রিকালীন ইবাদতের জন্য সারারাত মসজিদ খোলা থাকবে বলে জানা গেছে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এর মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ভাগ্য নির্ধারণের রাতও। এ রাতে আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও সবার ভাগ্য নির্ধারণ করেন এবং ধর্মপ্রাণ মুসলমানের গুনাহ মাফ করে দেন।

এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করবেন। যারা রিজিক অনুসন্ধানকারী, তাঁরা প্রার্থনা করবেন রিজিকের জন্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য