,

হরতালে গণপরিবহন চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের ডাকা আগামীকাল রোববারের হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। আজ শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেফাজত ইসলামের ডাকা রোববারের হরতালের মধ্যে বাস চালু রাখা উপলক্ষে আলোচনা করার জন্য আজ শনিবার বেলা ১২টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন নেতারা বলেন, ‘‘আমরা পরিবহন ব্যবসায়ী। হরতাল হলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এভাবে হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’’ তারা হরতালে ঢাকা শহর ও শহরতলীর সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দেন।’

সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী রুটে বাস-মিনিবাস চলাচল করবে। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটেও গাড়ি চলাচল করবে।

হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান পরিবহন সমিতির নেতারা।

পরিবহন মালিক সমিতির সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এ ছাড়া ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানী ও চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে হেফাজত ইসলাম। এ সময় আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচজন নিহত হয়। এ ছাড়া হেফাজতের বিক্ষোভ-আন্দোলনে আহত হয় শতাধিক। এই ঘটনায় আগামীকাল রোববার হরতালের কর্মসূচি দেয় দলটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য