,

মোদির সফরের লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভাবিত করা, বললেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভাবিত করা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকার জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে। মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোকে বাদ দেওয়া হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করা।

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, পানি সমস্যার মতো অমীমাংসিত ইস্যুগুলোর সুরাহা না হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থায়ী হবে না।

এছাড়া মির্জা ফখরুল বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ সরকার। করোনা ইস্যুতেও দুর্নীতি করতে চায়। সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা উচিত ছিল সরকারের। করোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। সবকিছু বাদ দিয়ে জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে করোনা মোকাবিলা করা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য