,

তিন মাসের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন কাটছে

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার এ বছরে গত তিন মাসের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন কাটছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা তিন দিন ধরে বিরাজমান এ তাপদাহ আরও অন্তত কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, টানা তিন দিন ধরে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুদিন তাপমাত্রা বাড়ার প্রবণতা রয়েছে।

মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

শাহীনুল ইসলাম বলেন, চলতি মাসের শেষ দিকে ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে। তখন তাপপ্রবাহও কমে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য