,

ঊর্ধ্বমুখী তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই

news-image

অনলাইন ডেস্ক : ক্রমেই ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী। আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে। আবহাওয়ার পূর্বাবাসে আরো বাড়ার কথা জানিয়েছে অধিদফতর।

কাল শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

তবে সাগরে বা নদী উপকূলে কোনো দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় কোনো সতর্কতা দেখাতে বলা হয়নি। নেই কালবৈশাখী ঝড়ের শঙ্কাও।
এদিকে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য