,

করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই। লকডাউন বাস্তবায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় করে না।

এটা বাস্তবায়ন করে সরকার।
বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে টার দিকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস ওম্যান এন্টারপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি)।

জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সফল ও ভালো থাকুক। আমরা এটাও চাই করোনা যাতে বৃদ্ধি না পায়। স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করতে হবে। আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ভ্যাকসিন নেবেন। মনে রাখতে হবে ভ্যাকসিন নিলে যে সুরক্ষিত হয়ে গেলেন তা কিন্তু নয়।

তিনি বলেন, আমরা যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছি তা জেলা পর্যায়ে নির্দেশনা দিয়েছি। যাতে করে দেশের জনগণ করোনা ভাইরাস রোধে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় চলবে। জনসচেতনতায় মোবাইল কোড কার্যক্রম চালু করছি। যারা মাস্ক পরিধান করবেন না তাদেরকে জরিমানা করা হবে, এসব কার্যক্রম আবারও চালু করেছি এবং প্রচার-প্রচারণা বৃদ্ধি করেছি। আমাদের কর্মকাণ্ড আরও জোরদার করছি‌। দেশবাসীর সহযোগিতা পেলে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।

মন্ত্রী বলেন, আমরা যদি স্বাস্থ্য বিধি না মেনে চলি তাহলে করোনা আবারও বেড়ে যাবে। ১৫ দিনে ২০ লাখ লোক কক্সবাজার ও বান্দরবান ভ্রমণে গিয়েছে। কেউ মাস্ক পরিধান করেননি। যারাই মাস্ক ছাড়া ঘুরেছে তারাই সংক্রমিত হয়েছে। বিয়ে-শাদীতে হাজার হাজার লোক অংশগ্রহণ করে কেউ মাস্ক পরিধান করে না। এই বিষয় গুলো যদি আমরা পরিহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমাদের লকডাউনের প্রয়োজন হবে না। সরকার ভেবে-চিন্তে পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য