,

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে সহজেই হারাল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে আফগানিস্তান বরাবরই সমীহ জাগানো প্রতিপক্ষ। টেস্ট সিরিজে সমান তালে লড়লেও টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেটা টের পেল জিম্বাবুয়ে।

বুধবার আবুধাবিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ১-০তে।

লক্ষ্য ছিল ১৯৯ রানের। প্রথম দশ ওভার মোটামুটি লড়াই জাগিয়ে রাখলেও (১ উইকেটে ৮২) এরপর আর আফগান বোলারদের সঙ্গে পেরে উঠেনি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা।

ওপেনার তিনাশে কামুনহুকামে শুরুতে কিছুটা মারমুখী ছিলেন। কিন্তু পরে চালিয়ে খেলতে পারেননি। ইনিংসের ১৪তম ওভারে রশিদ খানের বলে তিনি বোল্ড হন ৩৭ বলে ৪৪ রানে।

এরপরের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। সিকান্দার রাজা চেষ্টা করেছেন। কিন্তু ১৪ বলে ২২ রানে তিনি সাজঘরে ফিরলে লড়াইয়ের স্বপ্নটাও শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। ৭ উইকেটে ১৫০ রানে থামতে হয় তাদের।

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান ২৮ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার করিম জানাত আর ফরিদ আহমেদের।

এর আগে রহমানুল্লাহ গুরবাজের তাণ্ডব আর আসঘর আফগানের ঝড়ে ৫ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়েছিল আফগানিস্তান। গুরবাজ ৪৫ বলে ৮৭ আর আসঘর ৩৮ বলে খেলেন ৫৫ রানের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের ওপর চড়াও হয়েছিলেন আফগান ব্যাটসম্যানরা। গুরবাজ আর করিম জানাত ৮ ওভারের ওপেনিং জুটিতে দলকে এনে দেন ৮০ রান।

এই জুটিতে অবশ্য গুরবাজের ভূমিকাই ছিল বেশি। করিম জানাত ২২ বলে ২৬ রান করে আউট হন। কিন্তু গুরবাজের তাণ্ডব চলতেই থাকে। দ্বিতীয় উইকেটে আসঘর আফগানের সঙ্গে ৭৪ রানের আরেকটি জুটিতে দলকে ১৫৪ রানে রেখে সাজঘরে ফেরেন এই ওপেনার।

৪৫ বলে গড়া গুরবাজের ৮৭ রানের ইনিংসটিতে চারের চেয়ে ছিল ছক্কার মার বেশি। ৬ বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৭টি।

গুরবাজ ফেরার পর দায়িত্ব কাঁধে তুলে নেন আসঘর। ইনিংসের শেষ ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন ৩৮ বলে ৫৫ করে (৬ চার, ২ ছক্কায়)। ওই ওভারেই রশিদ খান ৩ বল খেলে এক ছক্কায় ৭ রান করে আউট হন।

জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাবা আর ব্লেসিং মুজারবানি। একটি উইকেট শিকার রায়ান বার্লের।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল