,

৪১তম বিসিএস পেছাতে রিট, শুনানি চলছে

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ বাড়ায় ঝুঁকি নিয়ে পরীক্ষায় বসতে চান না বিসিএস পরীক্ষার্থীরা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চান। এজন্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে তারা হাইকোর্টে রিট করেছেন। এ রিটের শুনানি হাইকোর্টে চলছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে মঙ্গলবার দুপুরে রিট আবেদনটির শুনানি শুরু হয়।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ।

তারা বলছেন, যখন পরীক্ষার সার্কুলার দেওয়া হয় তখন সংক্রমণ কম ছিল। এখন সংক্রমণ বেড়েছে, তাই ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না। তারা আরও বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য