,

প্রসূতি মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল পুলিশ সদস্যরা

news-image

অনলাইন ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় মানিক বালা (৩৫) নামে এক প্রসূতি মাকে রক্ত দিয়ে জীবন বাঁচাল মঠবাড়িয়া থানার দুই পুলিশ সদস্য। মঙ্গলবার গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানবিক ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জানখালী গ্রামের স্বাগতম হালদারের সন্তানসম্ভবা স্ত্রী মানিক বালা প্রসব যন্ত্রণায় বাড়িতে বসে ছটফট করতে থাকেন। স্থানীয় চৌকিদারের সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় ওই নারীকে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে সিজার করতে হিমশিম খাচ্ছেন ডাক্তার। পরে তার স্বামী স্বাগতম হালদার কোনো উপায়ন্তর না পেয়ে মঠবাড়িয়া থানায় গিয়ে ঘটনা জানান।

তাৎক্ষণিক ওসি মাসুদুজ্জামান ডাক্তারের সঙ্গে কথা বলে রক্তের গ্রুপ জেনে থানার দুই পুলিশকে রক্ত প্রদানের অনুরোধ জানান। ওই গভীর রাতেই মঠবাড়িয়া থানার পুলিশ সদস্য নাজমুল হাসান ও অপর এক পুলিশ সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) দুই ব্যাগ বি পজিটিভ রক্তদান করেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, একজন প্রসূতি অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এরকম মানবসেবায় এগিয়ে আসতে তিনি মানবিক লোকদের আহ্বান জানান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী হাসান জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। ওই নারীর আগেও দুটি সন্তান রয়েছে। পুলিশ রক্ত দিয়ে আবারো মানবতার পরিচয় দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য