,

ধর্মঘটে থাকা রেল শ্রমিকদের ঘিরে ফেলেছে সামরিক জান্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক জান্তার ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ের শ্রমিকরা। এ ঘটনায় দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে ধর্মঘটে অংশ নেওয়া রেলওয়ের শ্রমিকদের স্টাফ কম্পাউন্ড ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে ১ ফেব্রুয়ারি অং সান সু চির সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। এরপরই আইন অমান্য আন্দোলন শুরু করেছেন বিভিন্ন সরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারীরা।

এতে দেশটির কল-কারখানা, দোকানপাট বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হতে চলেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে রেলওয়ের স্টাফ কম্পাউন্ডের কাছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

নিজেকে মা সু পরিচয় দিয়ে ধর্মঘটরত একজন শ্রমিক টেলিফোনে রয়টার্সকে বলেছেন, শিগগিরই দমনাভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ওই ব্যক্তি বলেন, আমার মনে হচ্ছে তারা আমাদের গ্রেফতার করবে। আমাদের সাহায্য করুন।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর