,

প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়া সেই বাসের চালক-হেলপার রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের বাসের চালক ও হেলপারকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১০ মার্চ) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯)।

উল্লেখ্য, গত ৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে সকালে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। গত ৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা বাকপ্রতিবন্ধী ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে ওই প্রতিবন্ধী নারীকে মাটি থেকে তোলেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি