,

রংপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রোববার নগরীর ডিসির মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে রংপুর সিটি কপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সকাল ৮ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন ও দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের করে নগরীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মূর‌্যালে এসে শেষ করেন ও পূষ্পস্তবক অর্পন করেন। সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ সহযোগী সকল সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের পর ও গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য