,

জাল টাকার মামলায় সাহেদ-মাসুদের বিচার শুরু

news-image

অনলাইন ডেস্ক : গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের এ আদেশ দেন।

এদিন কারাগারে আটক আসামি সাহেদ ও মাসুদকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষে তাঁদের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন।

গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র‍্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতদের আসামি করা হয়।

এরপর গত বছরের ১ নভেম্বর উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন ১৩ জনকে সাক্ষী করে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য