,

ইরাকে আরও সাড়ে ৩ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আরও সাড়ে ৩ হাজারের মতো সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা।

বৃহস্পতিবার জোটের মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামিক স্টেট (আইএস) যাতে ফিরে না আসতে পারে তা নিশ্চিত করতে আমরা ইরাকে ন্যাটোর প্রশিক্ষণ কর্মকাণ্ড বাড়াব।

প্রতিরক্ষা মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের দ্বিতীয় দিন পর ন্যাটো প্রধান জানান, ইরাকে তাদের মোতায়েনকৃত সেনাদের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে। ইরাকে এখনো জঙ্গি গোষ্ঠী আইএস সক্রিয় উল্লেখ করে স্টোলেনবার্গ জানান, ক্রমবর্ধমান হামলার কারণে ন্যাটো মিশনের ব্যাপ্তি বাড়ানোর গুরুত্বের কথা তুলে ধরছে।

তিনি আরও জানান, সামর্থ্য বৃদ্ধি মিশনের বিস্তৃতির জন্য জোটের পক্ষ থেকে ন্যাটোর যোদ্ধাবাহিনীর প্রয়োজনীয়তা এড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। স্টোলেনবার্গ জানান, ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা আফগানিস্তানে জোটের সামরিক উপস্থিতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে সেখানে দীর্ঘমেয়াদি রাজনৈতিক চুক্তি হয়েছে, যা আমাদের চলে আসার পথ উন্মুক্ত করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য