,

শাকিবের ঈদের ছবি ‘অন্তরাত্মা’, নায়িকা দর্শনা

news-image

বিনোদন প্রতিবেদক : গতকল ‌‘লিডার’(আমিই বাংলাদেশ) নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। তপু খান পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়িকা বুবলী।

একদিন পরই নতুন আরেকটি ছবির খবর দিলেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়ক। ছবিটির বিশেষত্ব হচ্ছে এটি হবে শাকিব খানের ঈদের ছবি। ছবিটিরর নাম ‘অন্তরাত্মা’। নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বনিক।

ছবিটি আসন্ন ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করে নির্মাণ করা হচ্ছে বল সমকালকে জানান শাকিব ।

‘অন্তরাত্মা’ পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।এটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। প্রযোজক নিজেই ছবিটর গল্প লিখেছেন। শাকিব খান অভিনীত ‌’সত্তা’ ছবিরও প্রযোজক ও গল্পকার ছিলেন তিনি। যে ছবিটি শাকিব খানের ক্যারিযারের অন্যতম আলোচিত সিনেমা।

বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য শাকিব খানকে চুক্তিবদ্ধ করান প্রযোজক সোহানী হোসেন। নতুন সিনেমা অন্তরাত্মা’র মাধ্যমে নতুন বছরে প্রথম সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান।

ছবিটি ১ মার্চ থেকে শুটিং শুরু হবে বলে সমকালকে জানান শাকিব খান। আপাতত এ ছবির প্রস্তুতি পর্ব চলছে বলেই জানালেন এ নায়ক।

শাকিব খান বলেন, ‘সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম এক ব্যাপার রয়েছে। তার নতুন এই সিনেমায় গল্প এতো ভালো যে আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। তাই গল্পটি শুনার পরই সিদ্ধান্ত নেই সিনেমাটি আমি করবো।’

অন্যদিকে নির্মাতা ওয়াজেদ আলী সুমন শাকিব খানকে নিয়ে সর্বশেষ ‘ক্যাপ্টেন খান’ ছবি নির্মাণ করেন। এ ছাড়াও এই পরিচালকের শ্যাডো’ নামে আরও একটি ছবি করার কথা রয়েছে শাকিব খানের।

নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন বলেন, মার্চের শুরুতে পাবনা থেকে শুটিং শুরু হবে। শাকিব খান গল্প খুব পছন্দ করেছেন। নায়িকা দর্শনাও চূড়ান্ত। মার্চে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। সিনেমাটি ঈদ টার্গেট করে নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য