,

পাকিস্তানে ‌‘করোনায়’ দুই বাঘের বাচ্চার মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের লাহোর চিড়িয়াখানায় সম্ভবত করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মাত্র আড়াই মাস বয়সেই প্রাণ হারিয়েছে দুটি সাদা বাঘের বাচ্চা। এ খবর সামনে আসতেই সরব হয়েছেন পশুপ্রেমীরা।

জানা গেছে, খাঁচার মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সাদা বাঘ দুটি। ধারণা করা হয়েছিল যে, প্যানলেউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছে বাচ্চা বাঘ দুটি। সে অনুযায়ী পশু চিকিৎসক চিকিৎসা শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বাচ্চা দুটি মারা যায়। এরপরেই তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল বাঘ দুটি। তাদের ফুসফুস একেবারে নষ্ট হয়ে গিয়েছিল।

ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন লাহোর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর কিরণ সলীম  সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জানিয়েছেন, বাঘ দুটির মৃত্যুর পর সেখানকার সব কর্মকর্তার করোনা পরীক্ষা করানো হয়েছিল। ছয়জনের শরীরে করোনা পজিটিভের সন্ধান মেলে। যার মধ্যে বাঘ দুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন তিনিও আক্রান্ত। মনে করা হচ্ছে, ওই ব্যক্তি থেকেই বাঘ দুটি করোনায় আক্রান্ত হয়।

ঘটনার পর থেকেই পাকিস্তানের চিড়িয়াখানায় পশুদের অবস্থা ও রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে সোচ্চার হন পশুপ্রেমীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য