,

২৩১ টার্গেট বাংলাদেশের : সংগ্রহ ২৫/০

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানদের ব্যর্থতার টেস্টে চতুর্থদিন সকালে আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলামের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে প্রথম ইনিংসের লিডসহ জয়ের জন্য টার্গেট দাঁড়িয়েছে ২৩১।

বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ শনিবার শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছিল। দলটি প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়।

রবিবার সকালে প্রথম আঘাত হানেন রাহি। ২২ বল খেলে ২ রান করা ওয়ারিকেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ৬ ওভার বাদে একইভাবে ফেরান কাইল মায়ার্সকে (৬)। তার ৩ ওভার বাদে সাফল্য পান তাইজুল ইসলাম।

অফস্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে বারবার প্রলুব্ধ করছিলেন ব্ল্যাকউডকে (৯)। সামনে পিচ করানো এমন একটি বলে ফ্রন্টফুটে খেলতে এসে মিস করেন ব্ল্যাকউড। চকিত স্ট্যাম্পিংয়ে তাকে ভড়কে দেন লিটন দাস। পা পপিং ক্রিজের ভেতরে না থাকায় থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন।

পরের দুই উইকেটও নেন তাইজুল। যশুয়া ডি সিলভাকে (২০) সৌম্য সরকারের ক্যাচ বানান। জোসেফ (৯) ধরা পড়েন শান্তর হাতে।

কিছু সময় পর সেট ব্যাটসম্যান বোনারকে বোল্ড করেন নাঈম। ১২০ বলে ৩৮ করেন এই ব্যাটসম্যান।

রাকিম কর্নওয়ালও ফেরেন নাঈমের বলে। ৫ বলে ১ রান করে বাউন্ডারি লাইনে মুশফিকের হাতে ক্যাচ দেন। প্রায় ২০ মিটার দৌড়ে বল তালুবন্দি করেন উইকেটকিপিং থেকে সাধারণ ফিল্ডার বনে যাওয়া মুশফিক।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট নেন নাঈম। চতুর্থ ওভারে ব্রাথওয়েটকে (৬) লিটন দাসের ক্যাচ বানান।

পরের উইকেটটি মেহেদী হাসান মিরাজের। ২০ বলে ৭ রান করা মোয়েসলিকে ফেরান তিনি। ১৭তম ওভারে আঘাত হানেন তাইজুল ইসলাম। বোল্ড করেন জন ক্যাম্পবেলকে (১৮)।

দ্বিতীয় ইনিংসে তাইজুল ৪ উইকেট নিতে মাত্র ৩৬ রান দিয়েছেন। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তবে শতাধিক রান দিয়েছিলেন। ৩৪ রানে ৩ উইকেট নাঈমের। রাহি প্রথম ইনিংসে চারজনকে ফেরালেও এই ইনিংসে নিয়েছেন ২ উইকেট। দিয়েছেন ৩২ রান।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক