,

এবার সৌম্যর আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন আবু জায়েদ রাহি। ক্যারিবীয়দের দলীয় ৮৭ রানের মাথায় শেন মোসলেকে (৭) বোল্ড কেরেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে তাইজুল ইসলামের বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬৬ রান করার পর ওপেনার জন ক্যাম্পবেলকে ব্যক্তিগত ৩৬ রানে এলবির ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুরে শুরু হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন পেসার কেমার রোচ। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার আলজারি যোসেফ।

প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক