,

মিন্ট সোয়ে মিয়ানমারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। ক্ষমতা গ্রহণের পরই ১ বছরের জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ভোটার তালিকা নিরীক্ষা ও অনুমোদনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত ২০০৮ সালের সেনা সমর্থিত সংবিধান অনুযায়ী দেশের আইন, প্রশাসন ও বিচার বিভাগের ক্ষমতা সামরিক বাহিনীর প্রধানের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার ভোরে দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা।

গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে সেনাবাহিনীর সাথে সরকারের চলমান দ্বন্দ্ব ও সেনা অভুত্থানের শংকার মধ্যেই এসব ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য