,

প্রস্তুতি ম্যাচে বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি একাদশকে ১৬০ রানে অলআউট করে বড় লিডের পথে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৯।

দ্বিতীয় দিন শেষে ক্যারিবিয়ানরা এগিয়ে আছে ২৭৬ রানে। প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পাওয়া দলটি দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারালেও বিপদ সামলে নিয়েছে।

জন ক্যাম্বেলের ৬৮ ও এনক্রুমা বোনারের অপরাজিত ৮০ রানের ইনিংসে দুইশর কাছে গিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে দুই ব্যাটসম্যান যোগ করেছেন ১২৯ রান।

ক্যাম্বেল সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাওয়া ৯৭ রানের লিডই ক্যারিবীয়দের এগিয়ে দিয়েছে ম্যাচে।

সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও তৌহিদ হৃদয়।

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু রাকিম কর্নওয়ালের ঘূর্ণি জাদুতে সেটি সম্ভব হয়নি। শেষ ৩০ রানে ৬ উইকেট হারিয়ে দেড়শ পেরিয়েই থেমে যায় নুরুল হাসান সোহানের দল।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন নাঈম শেখ। অধিনায়ক সোহানের ব্যাট থেকে এসেছে ৩০ রান। সাদমান ইসলাম ২২, সাইফ হাসান ১৫, শাহাদাত হোসেন দীপু করেন ১৩ রান। বাকি কেউই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে।

অফস্পিনার রাকিম কর্নওয়াল ৪৭ রানে নিয়েছেন ৫ উইকেট। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ২৫ রানে শিকার ৩ উইকেট। পেসার কেমার রোচ ও আলজারি জোসেফ নেন একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক