,

চূড়ান্ত টেস্ট স্কোয়াডে হাসান মাহমুদ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে সম্প্রতি ওয়ানডেতে অভিষেক হওয়া হাসান মাহমুদকে। দলে টিকে গেছেন তাসকিন আহমেদও।

চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, মিরপুরে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে শনিবার দুপুরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের ২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও পেসার খালেদ আহমেদ।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচের ১৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। যোগ হয়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। সাকিব তখন মাঠের বাইরে ছিলেন নিষেধাজ্ঞার কারণে, সাদমান বাইরে ছিলেন কবজির চোট নিয়ে।

তাসকিন সর্বশেষ টেস্ট খেলেন ২০১৭ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান, ইবাদত হোসেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক