,

দ্বিতীয়বারের মতো মেয়র হলেন সালমা

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগের নারী মেয়র প্রার্থী ও প্রয়াত মেয়র মো. সাহাদত হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএম শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

শনিবার মির্জাপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের জনপ্রিয় নারী মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য