,

দেশে প্রথম টিকা নেবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স

news-image

অনলাইন ডেস্ক : দেশে প্রথম করোনাভাইরাস টিকা দেওয়া হবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে। আগামী ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান এ তথ্য দেন। এ দিন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যসচিব বলেন, দেশে আগামী ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মানান বলেন, কুর্মিটোলা হাসপাতালে ২৭ বা ২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হতে পারে।

গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছে ভারতের দেওয়া উপহারের ২০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা। ১৬৭টি বক্সে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এ দিন বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই এ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে।

সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য