,

ঢাবিতে ছাত্রলীগের জুনিয়র নেত্রীকে পেটালেন দুই সিনিয়র নেত্রী!

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে এক জুনিয়র নেত্রীকে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নেত্রীর নাম ফাল্গুনী দাস তন্বী। তিনি রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন।

অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক জেসমিন শান্তা।

সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তন্বী।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন রাত ১২ টার দিকে বেনজির হোসেন নিশি এবং জেসমিন শান্তা ফোন দিয়ে ফাল্গুনী তন্বীকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলে। ফাল্গুনী সেখানে গেলে ওই দুই নেত্রী তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা ফাল্গুনীকে মারতে গেলে তিনি দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করেন। তখন ওই দুই নেত্রীসহ আরও কয়েকজন মিলে তাকে ধাওয়া দিয়ে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে বেদম মারপিট করে।

ভুক্তভোগী তন্বী জানান, মারধরের এক পর্যায়ে আমি রক্ত বমিও করি। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখনও অসুস্থ। ঠিকমত কথা বলতে বা খেতে পারছি না।

এই ঘটনা আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তন্বী। তিনি বলেন, আমাকে মারধর করা হয়েছে, ফোন ছিনতাই হয়েছে, অনলাইনে হয়রানি করা হয়েছে। সব অভিযোগে মামলা করবো।

তবে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বেনজির হোসেন নিশি এবং জেসমিন শান্তাকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও তারা কোন সাড়া দেননি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কালকে রাতে ঘটনাটি শুনেছি। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য