,

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৩৩৭৬ মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিলও দীর্ঘায়িত হচ্ছে। দেশটিতে ফের একদিনে তিন হাজারের বেশি মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছে ১ লাখ ৯৯ হাজারের বেশি।

আগের দিন ২ লাখের বেশি সংক্রমিত হলেও মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৯৭৮ জন। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় ১৪শ’।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৬ লাখ ৫ হাজারের মতো বেড়েছে। একই সময়ে মারা গেছে ১৩ হাজার ১৮০ জন।

এনিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২৩ হাজারের বেশি রোগী।

অন্যদিকে করোনার নতুন ধরনে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই মারা গেছে ৬৯১ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দ্বিগুণের বেশি বেড়েছে সংক্রমণ। দেশটিতে নতুন করে ৫৫ হাজার ৭৯৯ জন সংক্রমিত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৫ হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬৩ জন। আগের দিন মারা যায় ৫৪৯ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য