,

মাস্ক না পরে সেলফি তোলায় প্রেসিডেন্টকে জরিমানা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাস্ক না পরে সেলফি তোলায় জরিমানা গুনতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে।

জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক নারী তার সঙ্গে অত্যন্ত আগ্রহ নিয়ে সেলফি তোলেন। কিন্তু সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না পিনেরা।

সমুদ্রে সৈকতে তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর সেটি নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, জরিমানাও গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে। তাও একেবারে কম নয়, ৩ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকা।
চিলিতে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমাগম স্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়িভাবে। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো জরিমানা দিয়েই পার পেয়েছেন প্রেসিডেন্ট পিনেরা।

অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পর পরই তিনি এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। তথ্যসূত্র: আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য