,

হার দিয়ে সফর শুরু পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে সফরকারীরা। কিউইরা জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। শুরুতইে অভিষিক্ত জ্যাকব ডাফির তোপে মুখে পড়ে পাকিস্তান টপ অর্ডার। টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান (১৭ বলে ১৭) ও আব্দুল্লাহ শফিককে ফেরান ডাফি।

পরে দলীয় ২০ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার রিজওয়ান ১৭ রান করলেও শফিক-হাফিজরা রানের খাতাই খুলতে পারেনি। দলের হাল ধরেন ক্যাপ্টেন শাদাব খান। খুশদিল-ইমাদরা উইকেটে থিতু হতে না পারলেও ৪২ রান তোলেন শাদাব। সঙ্গে ৩ ছক্কা ২ চারে ১৮ বলে ৩১ রানের ইনিংসে ১৫৩ রানের পুঁজি পায় পাকিস্তান। একাই তিন উইকেট শিকার করেন তরুণ কিউই পেসার জ্যাকব ডাফি।

জবাব দিতে নেমে, দলীয় ৮ রানে গাপটিলকে হারালেও আরেক ওপেনার সেইফার্ট খেলেন জয়ের ভীত গড়ে দেয়া ৫৭ রানের ইনিংস। ডেভন কনওয়ে ৫ রানে আউট হলে গ্লেন ফিলিপসের ২৩ আর মার্ক চ্যাপম্যানের ৩৪ রানে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে কিউইরা। বাকি পথটা কোনো বিপত্তি ছাড়াই পাড়ি দেন অপরাজিত নিশাম-সান্টনাররা। অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার করা ডাফি হয়েছেন ম্যাচ সেরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ