,

অ্যাডিলেড টেস্টে বোলারদের দাপটে ভারতের লিড

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ১৯১ রানেই থামিয়ে দিল ভারত। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিরাট কোহলির দল।

শুক্রবার দিবা-রাত্রির টেস্টে এক উইকেটে নয় রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নামা ভারত ৬২ রানে এগিয়ে আছে।

এদিন ছয় উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে ভারত। তবে বেশিদূর যেতে পারেনি। আজ প্রথম সেশনেই ২৪৪ রানে গুটিয়ে যায় কোহলির দল।

এরপর ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে অধিনায়ক টিম পেইন ও মার্নাস লাবুশেন ছাড়া কেউ থিতু হতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন পেইন। ৪৭ রান করেন লাবুশেন। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি।

বল হাতে দারুণ করা অশ্বিন ৫৫ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। দুই উইকেট নেন বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত ১ম ইনিংস : (আগের দিন শেষে ২৩৩/৬) ৯৩.১ ওভারে ২৪৪ (ঋদ্ধিমান ৯, অশ্বিন ১৫, উমেশ ৬, বুমরাহ ৪*, শামি ০; স্টার্ক ২১-৫-৫৩-৪, হেইজেলউড ২০-৬-৪৭-১, কামিন্স ২১.১-৭-৪৮-৩, গ্রিন ৯-২-১৫-০, লায়ন ২১-২-৬৮-১, লাবুশেন ১-০-৩-০)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৭২.১ ওভারে ১৯১ (ওয়েড ৮, বার্নস ৮, লাবুশেন ৪৭, স্মিথ ১, হেড ৭, গ্রিন ১১, পেইন ৭৩*, কামিন্স ০, স্টার্ক ১৫, লায়ন ১০, হেইজেলউড ৮; উমেশ ১৬.১-৫-৪০-৩, বুমহার ২১-৭-৫২-২, শামি ১৭-৪-৪১-০, অশ্বিন ১৮-৩-৫৫-৪)।

ভারত ২য় ইনিংস : ৬ ওভারে ৯/১ (পৃথ্বি ৪, আগাওয়াল ৫*, বুমরাহ ০*; স্টার্ক ৩-১-৩-০, কামিন্স ৩-২-৬-১)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ