শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল টুর্নামেন্টটির। শুক্রবার শিরোপা নির্ধারিণী ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে পাঁচ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে জেমকন খুলনা।

টুর্নামেন্টে ব্যাট হাতে ৩৯৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রামের ডানহাতি ওপেনার লিটন দাস।

অন্যদিকে সেরা বোলারও হয়েছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বোলার মুস্তাফিজুর রহমান। বলহাতে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা উইকেট সংগ্রাহক হলেন কাটার মাস্টার। সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার হওয়ায় দুই লাখ টাকা করে পেয়েছেন লিটন ও মুস্তাফিজ।

এদিন ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। জবাবে নির্ধারিত ওভারে ১৫০ রানে থামে গাজী গ্রুপ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ দিনে ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

সেরা বোলার

১. মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)- ২২ উইকেট

২. মুক্তার আলী (বেক্সিমকো ঢাকা)- ১৭ উইকেট

৩. কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – ১৬ উইকেট

৪. শরীফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম)- ১৬ উইকেট

৫. শহীদুল ইসলাম (জেমকন খুলনা)- ১৫ উইকেট

সেরা ব্যাটসম্যান

১. লিটন দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম) – ৩৯৩

২. তামিম ইকবাল (ফরচুন বরিশাল)- ৩২৪

৩. নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী) – ৩০১

৪. ইয়াসির আলী রাব্বি (বেক্সিমকো ঢাকা) – ২৯৪

৫. সৌম্য সরকার (গাজী গ্রুপ চট্টগ্রাম) – ২৯২

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি