,

করোনা আক্রান্ত ম্যাঁক্রো, কোয়ারেন্টিনে পম্পেও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তার দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোয়ারেন্টিনে গেছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানায়।

এলিসি প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাঁক্রোর দেহে করোনার লক্ষণ দেখা দেয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে ৪২ বছর বয়সী এই প্রেসিডেন্টের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। আগামী সাতদিন আইসোলেশনে থাকবেন তিনি।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে সংক্রমিত কোনো এক ব্যক্তির সংস্পর্শে (কন্ট্যাক্ট) এসেছিলেন পম্পেও। এরপরই তিনি কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবরে বলা হয়, করোনা পরীক্ষায় পম্পেওর নেগেটিভ আসা সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে থাকবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, পম্পেও করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। কিন্তু রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী তিনি কোয়ারেন্টিনে থাকবেন। পররাষ্ট্র দপ্তরের চিকিৎসা দল তাকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে।

পম্পেও কখন কীভাবে করোনা সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সে সম্পর্কে কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া পম্পেওর কোনো উপসর্গ দেখা দিয়েছিল কি না, তাও জানানো হয়নি।

করোনা সংক্রমিত ঠিক কোন ব্যক্তির সংস্পর্শে পম্পেও এসেছিলেন, তা বলতে মার্কিন পররাষ্ট্র দপ্তর অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, ব্যক্তিগত গোপনীয়তার কারণে তারা সেই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য