,

আসছে মৃদু শৈত্যপ্রবাহ, ১০ এর নিচে নামতে পারে তাপমাত্রা

news-image

অনলাইন ডেস্ক : কমছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। ফলে আগের তুলনায় শীত অনুভূত হচ্ছে বেশি। তবে এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি কোনও এলাকার তাপমাত্রা। আজ (১৭ ডিসেম্বর) বা আগামীকাল (১৮ ডিসেম্বর) দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জেঁকে বসতে পারে শীত। বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে ১০-এর নিচে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘আগামীকাল অথবা পরশু তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। এতে দেশের একটি বড় অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র কিছু হবে না।’ তিনি বলেন, ‘শৈত্যপ্রবাহ মূলত হবে রাজশাহী, রংপুর ও খুলনায়। এর বাইরের অঞ্চলগুলোতেও তাপমাত্রা কিছুটা কমবে।’

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে শেষ রাত পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১২ দশমিক ৫। এই হিসাবে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১৭ দশমিক ৫, আজ তা কমে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। একইভাবে ময়মনসিংহে গতকাল ছিল ১৪ দশমিক ৪, আজ তা কমে হয়েছে ১৪ দশমিক ২; চট্টগ্রামে ছিল ১৮ দশমিক ৫, আজ ১৭ দশমিক ৫; সিলেটে ছিল ১৬ দশমিক ২, আজ কমে ১৬; রাজশাহীতে ছিল ১৬, আজ ১৩ দশমিক ৪; রংপুরে ছিল ১২, আজ ১৪ দশমিক ২; খুলনায় ছিল ১৭ দশমিক ৫, আজ ১৬ এবং বরিশালে সবচেয়ে বেশি কমেছে। সেখানে ছিল ১৫ দশমিক ৫, আজ ৩ ডিগ্রি কমে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এখন দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। এ কারণে তাপমাত্রা খুব না কমলেও শীত বেশি অনুভূত হচ্ছে।’ সূত্র : বাংলা ট্রিবিউন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য