,

অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানাল রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় দেড় মাস পর বিজয়ী বাইডেনকে এ অভিনন্দন জানালেন পুতিন। অভিনন্দন বার্তায় বাইডেনের অধীনে দুই দেশের মতপার্থক্য নিরসনের আশা প্রকাশ করেছেন তিনি। রয়টার্স।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিনের মধ্যেই বিশ্বের বেশিরভাগ নেতা শুভেচ্ছা জানান জো বাইডেনকে। মঙ্গলবার ক্রেমলিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে যে, বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিশেষ দায়িত্ব পালনে ব্রত রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ থাকার পরও বিশ্বের অনেক সমস্যা সমাধানে এই দুই দেশ সহায়তা করতে পারে। তিনি বলেছেন, আমার দিক থেকে সহযোগিতা ও যোগাযোগের জন্য আমি প্রস্তুত।

২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুভেচ্ছা জানিয়েছিল ক্রেমলিন। তবে বাইডেনকে অভিনন্দন জানাতে তারা অপেক্ষা করেছে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত। এই বিলম্বের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে ক্রেমলিনের সম্পর্ক কেমন হতে পারে তার আভাস দেখতে পারছেন অনেক বিশ্লেষক।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর