,

হানিমুন শেষে শুটিংয়ে ফিরলেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : হানিমুন শেষ। এবার কাজে ফেরার পালা। কাজল আগারওয়ালও কাজে ফিরলেন গতকাল মঙ্গলবার। তবে এবার একা নন। শুটিং সেটে এলেন স্বামী গৌতম কিসলুকে সঙ্গে নিয়েই।

গতকাল আচার্য্য ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন সদ্য বিবাহিত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। হায়দরাবাদে ছবির সেটে কাজলদের জন্য ছিল সারপ্রাইজ। মহাতারকা চিরঞ্জীবী এবং কলাকুশলীরা অপেক্ষায় ছিলেন কখন সেটে আসবেন তিনি। স্বামীসহ কাজল আসতেই ফুলেল শুভেচ্ছায় ভরে যায় শুটিং সেট। কেকও কাটা হয়। জ্যেষ্ঠ অভিনেতা চিরঞ্জীবী আশীর্বাদ করেন নতুন এই যুগলকে।

কাজলের জীবনসঙ্গী গৌতম কিসলু নিজে গিয়ে প্রথম দিন শুটিং সেটে দিয়ে এসেছেন কাজলকে। শুভেচ্ছা মালা পরা দুজনের ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুটিং–সংশ্লিষ্ট অনেকেই। পরিচালক কোরাতালা শিবা ও শুটিং ইউনিটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এই ছোট অনুষ্ঠানে।

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুর সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের। করোনার সংক্রমণের কারণে একদমই কাছের বন্ধু ও আত্মীস্বজনকে নিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের পর হানিমুন সারতে দুজন পারি জমান মালদ্বীপে। সেখানে যে দুজন খুব চমৎকার ও আনন্দঘন সময় কাটিয়েছেন, তা বোঝা গেল তাঁদের ইনস্টাগ্রামে ঘুরে। পানির নিচের তাঁদের রোমাঞ্চকর সব ছবি ভক্তদের মন জুড়িয়েছে।

হানিমুন থেকে ফিরেই কাজে যোগ দিয়েছেন কাজল। এরই মধ্যে একটি হরর ছবিতেও ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। এরপরই যোগ দিয়েছেন হায়দরাবাদে আচার্য্য ছবির শুটিংয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে চিরঞ্জীবীকে। এর আগে এই চরিত্রে তৃষার কাজ করার কথা ছিল। কিন্তু সৃজনশীল ভাবনার অমিল হওয়ায় তৃষা বাদ পড়েন। আচার্য্য সিনেমা হলে দেখা যাবে আগামী বছর। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য