,

ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোপীবাগের বাসায় এই হামলা হয়েছে। অবশ্য এ সময় বাসায় কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে বাসার সামনের দিকে জানালার কাচ ভাঙা পড়েছে।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ইশরাক হোসেন নিজেই এই প্রতিবেদকের কাছে এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা তাঁকে জানিয়েছেন, এক থেকে দেড় শ মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা যুবকেরা জয় বাংলা স্লোগান দিয়ে তাঁর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। গত রাতে তিনি পরিবারের সঙ্গে গুলশানের বাসায় ছিলেন।

এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন জানিয়ে ইশরাক বলেন, হামলার সময় বাসার সামনে ঝোলানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে গেছে দুর্বৃত্তরা।

ইশরাকের ধারণা, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই তাঁর বাসায় হামলা চালিয়েছেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের