,

মহাত্মা গান্ধীর মূর্তিতে কালি লেপন

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকায় কৃষক আন্দোলনের সমর্থনে ভারতীয় দূতাবাসের সামনে মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তিতে কালি লেপনের অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে খালিস্তানি সমর্থকেরা জড়িত বলে আনন্দবাজার জানিয়েছে।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মার্কিন দূতাবাসের সামনে তীব্র বিক্ষোভ শুরু হয়। তারপরেই তাণ্ডব চালায় প্রতিবাদকারীরা।

এতে অভিযোগ করা হয়, এই ঘটনার পরই একটি হলুদ রঙের পতাকা দিয়ে গান্ধী মূর্তি ঢেকে দেওয়া হয়। তারপর বেশ কয়েকটি প্ল্যাকার্ড মূর্তির হাতে ধরিয়ে দেওয়া হয়। তারপর কালি দেওয়া হয় মূর্তিতে।

২০০০ সালে এই মূর্তির উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি।

ভারতের বিক্ষোভরত কৃষকদের সমর্থনে শনিবার ওয়াশিংটন ডিসি এলাকা, মেরিল্যান্ড, ভার্জিনিয়াসহ আমেরিকার অনেক প্রদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কিন্তু সেই আন্দোলন শেষ পর্যন্ত ‘বিচ্ছিন্নতাবাদী শিখ’-দের হাতে চলে যায় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। খালিস্তানের সমর্থনে পতাকা, ব্যানারও দেখা গিয়েছে এই বিক্ষোভে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য