শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ‘বিগ প্লেয়াররা’ ‘বিগ ম্যাচে’ জ্বলে উঠবেন!

news-image

স্পোর্টস ডেস্ক : রবিন লিগের দুই পর্বেই তাদের একক কর্তৃত্ব ও নিরংকুশ শ্রেষ্ঠত্ব ছিল।

মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্বে গাজী গ্রুপ চট্টগ্রামই হলো একমাত্র দল , সেই শুরু থেকেই যাদের জয়রথ সচল। প্রথম পর্বের সবকটা মানে টানা চার ম্যাচই জিতেছেন লিটন , সৌম্য , মোস্তাফিজ শরিফুলরা। পঞ্চম খেলায় এসে ঢাকার কাছে প্রথম হার। ৬ ডিসেম্বর শেরে বাংলায় মুশফিকের ঢাকার ১৪৫ রানের মাঝারী স্কোর তাড়া করেও পারেনি গাজী গ্রুপ চট্টগ্রাম। সেই একটি মাত্র ম্যাচে হার মেনেছে চট্টগ্রাম।

মোদ্দা কথা প্রথম ও ফিরতি পর্ব মিলে রবিন মিলের ৮ খেলার ৭ টিতে জিতেছে মিঠুনের দল। সাফল্যকে মানদন্ড ধরলে অন্য দলগুলো রবিন লিগে টিম চিটাগাংয়ের ধারে কাছে নেই।

কাল ১৪ ডিসেম্বর যে জেমকন খুলনা , কোয়ালিফায়ার ১. ‘এ চট্টগ্রামের প্রতিপক্ষ , সেই রিয়াদ সাকিবের দল দুই পর্বেই হার মেনছে চট্টগ্রামের কাছে।

এর মধ্যে রবিন লিগের প্রথম পর্বে (২৮ নভেম্বর শেরে বাংলায়) পাত্তাই পায়নি রিয়াদ ও সাকিবের দল। তাদের ৮৬ রানে বেঁধে ফেলে ৯ উইকেটে জিতেছিল চট্টগ্রাম। আর ৮ ডিসেম্বর ফিরতি লড়াইয়ে জেমকন খুলনাকে ১৫৭ রানে বেঁধে ফেলে ৩ উইকেটে জিতেছে মিঠুন বাহিনী।

শেষ দুই ম্যাচে ‘পঞ্চ পান্ডবের ’ দুই পান্ডব সাকিব Ñ রিয়াদের সাথে যুক্ত হয়েছেন ‘ জেষ্ঠ পান্ডব ’ মাশরাফি। তবে মাশরাফি এখনো চট্টগ্রামের বিপক্ষে খেলেননি। দেখা যাক অভিজ্ঞ মাশরাফিকে নিয়ে চট্টগ্রামের জয় রাথ থামাতে পারে কিনা খুলনা ?

খুলনার অভিজ্ঞ পারফরমার ও দলের অন্যতম সিনিয়র সদস্য ইমরুল কায়েস আশাবাদি। কালকের কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞ ইমরুল দলে থাকা ‘তিন পান্ডবের’ কাছ থেকে ভাল পারফরমেন্সের আশায়। সেটা শুধু যে আশা , তা নয়। ইমরুলের দাবি , যারা বড় প্লেয়ার , তারা সাধারনতঃ বড় ম্যাচের পারফরমার হয়।

ইমরুল বোঝানোর চেষ্টা করেন , সাকিব , রিয়াদ আর মাশরাফি ঠিক কোয়ালিফায়ার ম্যাচে জ্বলে উঠতে পারেন। সে কারনেই মুখে এ আশাবাদি সংলাপ, ‘বড় খেলোয়াড়েরা সেমিফাইনাল বা বড় বড় ইভেন্টে বড় বড় ম্যাচে ভালো খেলে।’

গাজী গ্রুপ চট্টগ্রামকে ভাল দল আখ্যা দিয়ে ইমরুল বলেন , ‘হ্যাঁ গাজী আমাদেরকে দুইবার হারিয়েছে অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আমাদের যে ভুলগুলা করেছি আমরা শেষ দুইটা ম্যাচে ওদের সঙ্গে ওইগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আজকেও অনেক আলোচনা আবার হবে। আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি আমরা ভুল না করি ইনশাআল্লাহ আমরা আবার ভালোভাবে কামব্যাক করতে পারব। ’

নিজ দলকে নিয়ে আশাবাদি ইমরুল মনে করেন তারা মানসিকভাবে সবাই খুব ভালো অবস্থায় আছেন। তার ভাষায় , ‘কারণ সেমিফাইনাল খেলছি, আমরা দুই নম্বর দল হয়েছি আমাদের এখানে সুযোগ দুইটা থাকবে।’

কোয়ালিফায়ার পর্বে সাকিবের দিকে তাকিয়ে ইমরুল। সাকিবের টি টোয়েন্টি অভিজ্ঞতা খুলনার বড় সম্পদ বলেও মনে হয় ইমরুলের। এবং সাকিবের কারনেই তার মনে হয় খুলনা এগিয়ে। ‘ আমাদের দলে যেসব খেলোয়াড়গুলা আছে তারা জানেন সাকিব বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলে। ওর যে অভিজ্ঞতা আমার মনে হয় যে এটা এই টুর্নামেন্টে খুব কম খেলোয়াড়েরই আছে। ওই দিক থেকে বলব যে অবশ্যই এগিয়ে আছি আমরা।’

সত্যিই তাই। সাকিব , রিয়াদ ও মাশরাফির মত বড় প্লেয়াররা বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসরের কোয়ালিফায়ার ১.‘এর মত বিগ ম্যাচে জ্বলে উঠে পার্থক্য গড়ে দিতই পারেন।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি