,

বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, হামলা পুরো বাংলাদেশের ওপর: হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে তারা এ দেশকে বিশ্বাস করে না, এদেশের সংবিধান তারা বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে, তারা পুরো দেশের ওপর হামলা করেছে।

রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ একথা বলেন।

তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে এমন কয়েকজনকে পুলিশ চিহিৃত করেছে। তাদের যেকোন সময় গ্রেপ্তার করা হবে।

হানিফ বলেন, হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইন্ধনে এসব কাজ করছে। বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেতা খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছিলেন, তিনি ও তার দল এদের প্রধান পৃষ্ঠপোষক। এদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে। সারাদেশের মানুষকে সোচ্চার হতে হবে। এদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য