,

করোনায় আক্রান্ত মোহামেদ সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক : নিজ দেশ মিশরের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শনিবার টোগোকে আতিথ্য দেবে মিশর। একই দলের বিপক্ষে মঙ্গলবার ফিরতি পর্বের ম্যাচ খেলবে তারা। তার আগে সালাহর করোনা আক্রান্তের খবর দিয়েছে মিশরীয় ফুটবল ফেডারেশন। শুক্রবার তারা জানায়, ২৮ বছর বয়সী তারকা কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই।

সংস্থাটি আরো জানায়, দলের অন্য সবার পরীক্ষার পর ফল নেগেটিভ এসেছে। সালাহ এখন সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

সালাহর এই করোনা আক্রান্ত হওয়ার খবর লিভারপুলের জন্য বড় ধাক্কা। লিভারপুল অন্তত পরবর্তী দুই ম্যাচে পাচ্ছে এই তারকা ফুটবলারকে।

২২ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে খেলবে লিভারপুল। ২৫ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ আতালান্তা।

এ মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচের সব কটিতে খেলেছেন। গোল করেছেন ৮টি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে