,

বঙ্গোপসাগরে সমরসজ্জা, মালাবার নৌমহড়ায় ভারতের বিক্রমাদিত্য ও যুক্তরাষ্ট্রের নিমিৎজ

news-image

জমে উঠেছে মালাবার নৌমহড়া। সমুদ্রে শক্তি প্রদর্শন করে চলেছে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার চর্তুদেশীয় কোয়াড। আগামী ১৭ থেকে ২০ নভেম্বর গোয়া উপকূলে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যর সঙ্গে মহড়ায় যোগ দেবে মার্কিন সুপারক্যারিয়ার নিমিৎজ। এই মহড়ায় থাকবে অস্ট্রেলিয়া ও জাপানের দুই যুদ্ধজাহাজও।

লাদাখ সংঘাতের আবহেই ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল চীন। চীনকে আরও কড়া বার্তা দিতে সমুদ্রেও রণসজ্জা তৈরি করেছে ভারত। চীনকে চ্যালেঞ্জ ছুড়তেই এ বছর বঙ্গোপসাগরে মালাবার নৌমহড়ায় জোট বেঁধেছে চার শক্তিধর রাষ্ট্র। তৈরি হয়েছে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড। অক্টোবরের শুরুতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। কূটনৈতিক শিবিরের মতে, প্রকৃতপক্ষে এই অক্ষের জন্মই হয়েছিল চীন-বিরোধিতার উপর ভিত্তি করে। সমুদ্রপথে বেজিংয়ের একাধিপত্য, সীমান্তবর্তী দেশগুলির ভূখণ্ডের প্রতি চীনের আগ্রাসন রুখতেই একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চার দেশ। গত ৩ নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে মালাবার এক্সারসাইজ।

নৌমহড়ার প্রথম দিনে যোগ দেয় জাপানের তৈরি ইউএসএস জন এস ম্যাককেইন (ডিডিজি-৫৬)যা এখন মার্কিন নৌসেনা ব্যবহার করে, অস্ট্রেলিয়ার নৌবাহিনীর এফএফএইচ-১৫৫ ফ্রিগেট এবং এমএইচ-৬০ হেলিকপ্টার, জাপানের নৌসেনার জেএস ওনামি যুদ্ধজাহাজ ও এসএইচ-৬০ হেলিকপ্টার। ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবিজয়, মাল্টিরোল ফ্রিগেট আইএনএস শিবালিক, আইএনএস সুকন্যা, ফ্লিট ট্যাঙ্কার আইএনএস শক্তি ও সাবমেরিন আইএনএস সিন্ধুরাজ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা