,

গুয়াতেমালায় ঘূর্ণিঝড়ে ১৫০ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘এটা’র আঘাতে দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।

দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামমাতি গণমাধ্যমকে জানান, মধ্যাঞ্চলের কুয়েজা এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর আগে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছিলো।

প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় গত শনিবার ৪ মাত্রার হারিক্যান ‘এটা’ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রথমে আঘাত হানে। এরপর এটি পার্শ্ববর্তী আরেক দেশ হন্ডুরাসে আঘাত হানে। তারপর এটি তাণ্ডব চালায় গুয়াতেমালায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য