,

ট্রাম্প সমর্থকদের গ্রুপ মুছে দিল ফেসবুক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গ্রুপটির নাম ‘স্টপ দ্য স্টিল’।

ট্রাম্প হারলে বিক্ষোভ করবে বলে বারবার ফেসবুকে প্রচার করতে থাকলে শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এ গ্রুপটি মুছে দেয়। গ্রুপটিতে দুই দিনে সাড়ে ৩ লাখের বেশি সদস্য এবং সাত হাজারের কাছাকাছি পোস্ট হয়েছিল।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প সমর্থকদের এই গ্রুপটি ভুল তথ্য ও হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উসকানি দিচ্ছিল তারা।

এছাড়া, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরদিন একের পর এক ভিত্তিহীন টুইট ও ফেসবুক পোস্ট দিয়েছেন ট্রাম্প। এসব সামাল দিতে প্রতিষ্ঠান দুটিকে হিমশিম খেতে হচ্ছে।

এক সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুক সবার। এটা সোশ্যাল মিডিয়া। আন্দোলনের প্ল্যাটফর্ম করা যাবে না।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য