,

জনস্বাস্থ্য পরিচালকের বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়েছে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অফিস চলাকালীন মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা, মুসলিম ধর্মাবলম্বী পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের টাখনুর ওপর ও নারীদের হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান এবং পর্দা মেনে চলার জন্য নির্দেশনা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তির ব্যাপারে ইনস্টিটিউটের পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তটি কোন বিধি বলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে, তার স্পষ্টীকরণ ও ব্যাখ্যা আগামী তিনদিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

jagonews24

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-২২ অধিশাখা) উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

এতে বলা হয়, ‘এতদ্বারা ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপর ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক জারিকৃত পোশাক-সংক্রান্ত বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করেন। আগামী ১ নভেম্বর এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য