,

‘যদি কিন্তু তবুও’র শুটিং শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং শুরুর কথা ছিল বেশ আগেই। কিন্তু করোনার আবহে আটকে যায় পরিকল্পনা। সব বাধা কাটিয়ে নিউ নরমালের শুরু হলো ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’-র শুটিং।

পরিচালক শিহাব শাহীন খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দিনের শুটিং শুরু হয়েছে বুধবার।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের অরিজিনাল হিসেবে ‘যদি কিন্তু তবুও’ নির্মিত হচ্ছে। নির্মাতার ভাষ্যে, এটি হতে যাচ্ছে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য ওয়েব ফিল্ম।

‘যদি কিন্তু তবুও’-র শুটিং শুরু হওয়ার কথা ছিল মার্চ মাসে। কিন্তু সকল প্রস্তুতি শুরু করার আনার পর বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে শুটিং স্থগিত করেন পরিচালক।

ছবিটির গল্প রোমান্টিক কমেডি ঘরানার। মূলত বিয়ের আগে একজন ছেলের মনে তৈরি হওয়া নানা ধরনের সংশয়ের গল্প— এমনটাই জানালেন শিহাব শাহীন। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও অপূর্ব।

সম্প্রতি কয়েকটি বাংলাদেশি কনটেন্টের ঘোষণা দেয় জি ফাইভ। এর অন্যতম শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’।

অন্য ওয়েব ফিল্মগুলোর মধ্যে রয়েছে তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘কন্ট্রাক্ট’, আবরার আতহারের ‘মাইনকা চিপায়’ এবং অনম বিশ্বাসের ‘হোয়াট দ্য ফ্রাই’।

মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কন্ট্রাক্ট’। রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, ইরেশ যাকের ও চঞ্চল চৌধুরী। আগামী মাসে শুটিং শুরু হবে।

তিন বন্ধুর গল্প নিয়ে আবরার আতহার তৈরি করেছেন ‘মাইনকা চিপায়’। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে। অভিনয় করেছেন শ্যামল মাওলা, আফরান নিশো ও শরিফুল রাজ।

‘হোয়াট দ্য ফ্রাই’-এ অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। বর্তমান সময়ে মানুষের মধ্যে মানবিক অনুভূতি অনেকটাই কমে গেছে, এ বিষয়টিই তুলে ধরা হবে গল্পে।

এ চার ওয়েব ফিল্ম সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা