,

ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, সকাল পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উভয় দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইটে তুলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য