,

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্স ও ব্রিটেন মধ্যকার ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের ছোট্ট একটি নৌকাডুবিতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সরু জলপথ পাড়ি দিয়ে তারা ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার চেষ্টা করছিল।

নর্ড বিভাগের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন পানিতে তলিয়ে গেছে। ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করার পর একজন নারী, পাঁচ ও আট বছরের দুই শিশুর মৃত্যু হয়।

নর্ড বিভাগের ওই কর্মকর্তা জানান, নৌকাটি ডুবে যাওয়ায় এক ব্যক্তি পানিতে পড়ে প্রাণ হারায়। ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করার পর তিনজনের মৃত্যু হয়।

যাদের উদ্ধার করা হয়েছে এদের মধ্যে মৃত দুই শিশুসহ বেশ কয়েকজনের ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। অন্যদের শরীরে প্রয়োজনীয় তাপ উৎপাদিত হচ্ছে না।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। তাদেরকে স্থানীয় ক্যালেইস ও দুনকির্কের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝোড়ো বাতাসের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানা যায়। ডুবে যাওয়া নৌকাটির অবস্থান চিহ্নিত করতে ব্যাপার অভিযান চালানো হয়।

নৌকাটিতে থাকা প্রায় ২০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। তারা সবাই ইরানের নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য