,

ইলিশ রক্ষার অভিযানে গিয়ে হামলার শিকার ইউএনও

news-image

নিউজ ডেস্ক : মেঘনায় মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধের অভিযানে গিয়ে অবরুদ্ধ এবং হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ও তার সহযোগীরা। রোববার বিকালে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিস্তারিত জানিয়ে ইউএনও আতিকুল ইসলাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে রুদ্ধশ্বাস অভিযান। জেলেরা নারী-পুরুষ একত্রিত হয়ে টেঁটা-বল্লম নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। বৃদ্ধ নারীদের নিয়ে নদীর মাঝখানে চলে আসে আসামি ছাড়িয়ে নেয়ার জন্য। অভিযানে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।তিনজনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন বেগম সঙ্গে ছিলেন। অভিযানে সহযোগিতা করেন সোনারগাঁও থানা পুলিশ। বৈদ্দেরবাজার নৌপুলিশ ফাঁড়িতে অফিস পরিদর্শন প্রোগ্রাম থাকায় নদীপথে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তারা অংশ নিতে পারেনি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউএনও আতিকুল ইসলাম সোমবার সকালে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক তিনি রোববার দুপুর থেকে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান শুরু করেন। সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন বেগম ও পুলিশ সদস্যরা। নুনেরটেক থেকে শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ পর্যন্ত অভিযান পরিচালনা কালে দেখতে পান জেলেরা মৎস্য আইন অমান্য করে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছে।

এ সময় তিনি প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেন। সেই সঙ্গে নদী থেকে হাতেনাতে তিনজন জেলেকে আটক করে প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। এ খবর মেঘনার পাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় নারী-পুরুষেরা একত্র হয়ে টেঁটা, বল্লম ও ইটপাটকেল নিয়ে তাঁদের অবরোধ করেন এবং তাঁদের ওপর হামলা করেন। পরে কৌশলে তাঁরা স্পিডবোটে উঠে ঘটনাস্থল থেকে চলে আসেন।

ইউএনও আতিকুল বলেন, নারী-পুরুষ মিলে যেভাবে হামলা করা হয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি। তবে মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য