,

সারা দেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট চল‌ছে

news-image

নিজস্ব প্র‌তি‌বেদক : বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট চল‌ছে। গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে বরিশালসহ সারা দেশে এই ধর্মঘট শুরু হয়।

একই দাবিতে গত দেড় বছরে আরো তিনবার ধর্মঘটে যায় সংগঠনটি।

‌বিআইড‌াব্লিউটিএ -এর গাবখান চ্যা‌নে‌লের সিগন্যাল ম্যান রুহুল আমীন জানান, ধর্মঘা‌টের ফ‌লে গাবখান চ্যা‌লেন জাহাজ শূন্য। মোংলাগামী জাহাজ ঘ‌শিয়াখালী চ্যা‌নে‌লে অবস্থান কর‌ছে। অপর‌দি‌কে, ব‌রিশাল, ঢাকা ও চট্টগ্রামগামী জাহাজ ‌মোংলা নদীবন্দ‌রে অবস্থান কর‌ছে। কীর্তন‌খোলা নদী‌তে জাহাজ নোঙর ক‌রে আছে।

নৌযান শ্রমিকদের ১১ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ।

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল আঞ্চলিক সভাপতি আবুল হাসেম মাস্টার সকালে বলেন, শ্রমিকরা সন্ধ্যার পর থেকে বরিশাল নৌবন্দর এলাকায় ফেডারেশন কার্যালয়ে অবস্থান নেন। রাত ১২টার পর নৌযান চলাচল বন্ধ করে দেন। এখ‌নো পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, এর আগেও ধর্মঘটে যাওয়ার পর দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সরকার ও নৌযান মালিকরা। পরে তাঁরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। তাই বাধ্য হয়ে আবারো ধর্মঘটে যেতে হচ্ছে তাঁদের।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা